News Details

KUAA Election 2026 Schedule and Guidelines

KUAA Election 2026 Schedule and Guidelines

KUAA Election 2026 Schedule and Guidelines

আসসালামু আলাইকুম,

খুলনা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রের ৫.২ ধারা অনুযায়ী আগামী তিন বছর (২০২৬-২০২৯) মেয়াদী কার্যনির্বাহী পরিষদের নির্বাচন পরিচালনার জন্য সেপ্টেম্বর ০৪, ২০২৬ খ্রি. তারিখে সংগঠনের বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক গঠিত নির্বাচন কমিশন খুলনা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন (কুআ)-এর গঠনতন্ত্রের সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৬ সুষ্ঠু, সুন্দর, সুশৃংখল, নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী বিধিমালা ও তফসিল ঘোষণা করছে। নির্বাচনী বিধিমালা ও তফসিলের বিস্তারিত বিবরণ সংযুক্ত পিডিএফ ফাইলে পাওয়া যাবে।

নতুন ভোটার হওয়ার সময়সীমা
১৪-৩০ সেপ্টেম্বর ২০২৬

খসড়া ভোটার তালিকা প্রকাশ
০২ অক্টোবর ২০২৬

ভোটার তালিকা বিষয়ে আপত্তি গ্রহণ
০৩-০৫ অক্টোবর ২০২৬

আপত্তি নিষ্পত্তি
০৬-০৭ অক্টোবর ২০২৬

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
০৮ অক্টোবর ২০২৬

ভোটগ্রহণ
৩০ অক্টোবর ২০২৬ ( রাত ১২:০১ মি. – ৩০ অক্টোবর রাত ১১.৫৯ মি. পর্যন্ত)

খুলনা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের এই নির্বাচনকে সার্বিকভাবে সফল করার লক্ষে নির্বাচন কমিশন সকলের সহযোগীতা কামনা করছে।
সবাইকে ধন্যবাদ।

অধ্যাপক ড. এস এম রফিজুল হক (ব্যাচ ’৯২, সি এস ই ডিসিপ্লিন) - প্রধান নির্বাচন কমিশনার
ড. এ টি এম মাসুদ রেজা, সহযোগী অধ্যাপক (ব্যাচ ’৯২, আর্কিটেকচার ডিসিপ্লিন) - নির্বাচন কমিশনার
অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম (ব্যাচ ’৯৫, ফউটে ডিসিপ্লিন) - নির্বাচন কমিশনার

KUAA Election 2026 Schedule and Guidelines.pdf