Event
Event Details
Register now for this exciting event, secure your spot, and be part of unforgettable moments.
Draft Candidate List & Appeal Form
09 Nov, 2026
আসসালামু আলাইকুম,
খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (KUAA) নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কিন্তু খসড়া প্রার্থী তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়নি তারা আগামী ০৯/১১/২০২৬ তারিখ রাত ১১ঃ৫৯ এর আগে সংযুক্ত আপিল ফরম পূরণ করে এই গুগল ফরমের (https://forms.gle/vempFgyPJCduLZkh8) মাধ্যমে আপিল করতে পারবেন। যারা আপিল করতে ইচ্ছুক তারা ০১৭৩৬৬৫৯৫৪৭ নম্বরে যোগাযোগ করে প্রার্থীতা সাময়িক বাতিলের কারন সম্পর্কে জানতে পারবেন।
এছাড়াও যে সকল প্রার্থী একাধিক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা বৈধ প্রার্থী তালিকা প্রকাশের (১০/১১/২০২৬ তারিখে) পরে নির্ধারিত সময়ের মধ্যে (১১/১১/২০২৬ তারিখে) একটি বাদে বাকি মনোনয়নপত্রগুলো প্রত্যাহার না করলে ঐ প্রার্থীর সকল প্রার্থীতা বাতিল হয়ে যাবে।
নির্বাচন কমিশন একটি স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক, সুষ্ঠু ও সর্বগ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ।
সবাইকে ধন্যবাদ
নির্বাচন কমিশন